সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ১জন নারীসহ ব্যবসায়ী আত্মহত্যা

ফকিরহাটে ১জন নারীসহ ব্যবসায়ী আত্মহত্যা

পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় এক সুতা ব্যবসায়ী ও আড়–য়াডাঙ্গা এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, বেতাগা বাজারের সুতা ব্যবসয়ী পিন্টু দাশ (৪২) প্রতিদিনের ন্যায় কুধবার সকাল ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এর কিছু সময় পর দোকানের আড়ার সাথে গলাই রশি দিয়ে ঝুলানো অবস্থায় পিন্টু দাশকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের প্রাথমিক সুরোহাল প্রতিবেদন করেন। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষনিক বিস্তারিত জানা যায়নি। সে বেতাগা এলাকার মৃতঃ জ্ঞানেন্দ্রনাথ দাশ এর পুত্র। অপরদিকে, পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে আড়–য়াডাঙ্গা গ্রামের রোমান সরদারের স্ত্রী উর্মি খাতুন (১৮)। তিনি মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় মারা যান। জানা গেছে, উর্মি খাতুন গত এক সপ্তাহ আগে কীটনাশক পান করলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবার। সেখানে তার অবস্থার চরম অবনতি ঘটলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। জানা গেছে, বড় হোচলা গ্রামের আহাদ শেখ এর কন্যা উর্মি খাতুনের সাথে মাস ৫মাস পূর্বে আড়–য়াডাংগা গ্রামের জালাল সরদারের ছেলে রোমান সরদারের বিবাহ হয়। উর্মির পিতার বাড়ীর লোকজন জানান, বিয়ের কয়েকদিন যেতে না যেতে বিভিন্ন অজুহাতে কারনে অকারনে উর্মিকে শারিরিক ও মানষিক নির্যাতন করে আসছিল তার স্বামীর পরিবার।

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers