সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে” ফকিরহাটে ৪শতাধিক শতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

“শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে” ফকিরহাটে ৪শতাধিক শতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে ফকিরহাটের পিলজংগে ৪ শতাধিক অসহায় দুঃস্থ্য গরীব ও শিতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শীত বস্ত্র বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সহ-সভাপতি অলোক কুমার সেন, ঢালী আব্দুল খালেক, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, অমল দত্ত মনি, সংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, কুষকলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, আ,লীগ নেতা রিংকু কুমার চক্রবতর্ী, শেখ ফজলুর রহমান, সাধন কুমার দে, নাজিম উদ্দিন, আকরাম হোসেন, যুবলীগ নেতা জয়দেব কুমার দে, ছাত্রলীগ নেতা শেখ আছাবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেবাশিষ কুমার দাশ ও শরিফুল ইসলাম ছোটবাবু প্রমুখ। এছাড়াও উক্ত ইউনিয়নে অবস্থিত বেশ কয়েকটি মাদ্রাসা এতিমখানা ও মসজিদে অনুরুপ কম্বল বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers