সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়” ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে কম্বল বিতরন

“বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়” ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে কম্বল বিতরন

পিকে অলোক ,(নিজস্ব প্রতিবেদক)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে ফকিরহাটের বিভিন্ন মাদ্রাসা ও ইয়াতিমখানায় অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩টি প্রতিষ্ঠানে এ গুলি বিতরন করেন। শনিবার সকাল ১০টায় বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট-বাহিরদিয়া শামসূল উলুম কওমী মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো: লিয়াকত আলী শেখ ও মাও: মোহম্মদ হেলাল উদ্দিন প্রমূখ। অপরদিকে একই দিন সকাল ১১টায় নলধা-মৌভোগ ইউনিয়নের খড়লিয়া দারুল কুরআন সরদার সৈয়দ আলী হাফেজিয়া বহুমূখী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এ শিক্ষার্থীদের মাঝেও অনুরুপ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা খান মাহফুজুর রহমান, সরদার আমিনুর রশিদ মুক্তি, দাউদ হায়দার বাবু ও ইউপি সদস্য মো: হান্নান শাহ প্রমূখ। এছাড়াও একই দিন দুপুর ১২টায় পিলজংগ ইউনিয়নের শাহ্ আউলিয়াবাগ মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers