সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
গোলাম সভাপতি ও শহীদুল সম্পাদক নিবার্চিত” ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

গোলাম সভাপতি ও শহীদুল সম্পাদক নিবার্চিত” ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকাল ৫টায় কাঠালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন, ফেষ্টুন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুলল হাসান। স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ। অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দাউদ ফকির ও শেখ মঈন উদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে শেখ গোলাম আলীকে সভাপতি ও শেখ শহীদুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৩৫সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers