শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের চিত্রা নদীতে বোট ক্লাবের উদ্বোধন

ফকিরহাটের চিত্রা নদীতে বোট ক্লাবের উদ্বোধন

পি কে অলোক,(নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারীর উপর দিয়ে প্রবাহমান চিত্রা নদীর দুই তীর ঘিরে প্রায় আড়াই কিলোমিটার রয়েছে মিনি সুন্দরবন নামে পরিচিত গোলপাতা ও উড়াগাছ সহ বিভিন্ন বনাঞ্চল। এখানে সবুজ গাছের প্রকৃতি যেন মন ছুয়ে যায়। এখানে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। শোভা পাচ্ছে নানা রকম গাছে গাছে। অনেকেই ভ্রমনে আসেন চিত্রা নদীর দুই পাড়ে অবস্থিত এই মিনি সুন্দরবন দেখতে। জনসাধারনের বিনোদনের জন্য এবং নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরাঘুরি করা সহ মিনি সুন্দরবন দেখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরী করা হয়েছে ইঞ্জিন চালিত নৌকা। গঠন করা হয়েছে একটি বোট ক্লাব। বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বোটক্লাব উদ্বোধনের লক্ষ্যে নতুন তৈরী করা ইঞ্জিন চালিত নৌকায় চড়ে মিনি সুন্দরবন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার প্রমূখ।

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers