শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে পুরোহিতের পরোলোকগমন

ফকিরহাটে পুরোহিতের পরোলোকগমন

বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরের প্রাক্তন পুরোহিত অধির কুমার চক্রবর্তী (৯৫) বুধবার দুপুর আনুমানিক ২টায় নিজ বাসভবন কাঠালতলা গ্রামে বার্ধক্যজনিত কারনে পরোলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭পুত্র ও ৩কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার মৃতদেহ ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরে আনা হয়। সেখানে তাঁকে পুষ্পমাল্য অর্পন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্দির কমিটির সভাপতি ও সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস ও সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির গোবিন্দ কুমার কুন্ডু, গোবিন্দ্র চন্দ্র পাল, মুরারী মোহন পাল, শ্যামল কুমার ঘোষ, জয়দেব কুন্ডু, জয়দেব মল্লিক, প্রসেন সাহা, প্রকাশ পাল, গোপাল চন্দ্র দাশ, শান্তনু চক্রবর্তী, বাপ্পী গুহ,তাপস ঘোষ, সুকুমার ঘোষ, এস এম জুলফিকার জুয়েলসহ মৃত অধির কুমার চক্রবর্তীর পুত্র পরিজন ও ভক্তবুন্দ। পরে তাঁর শেষকৃত্যনুষ্ঠান ফকিরহাট শশ্বানঘাটে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, তিনি উক্ত মন্দিরে প্রায় ৪০বছর যাবৎ পুরোহিত ছিলেন। তার মৃত্যুতে গভীরর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers