শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
২৭ ডিসেম্বর মহামারি প্রস্তুতি দিবস পালন করবে জাতিসংঘ

২৭ ডিসেম্বর মহামারি প্রস্তুতি দিবস পালন করবে জাতিসংঘ

চুলকাঠি ডেস্ক

করোনাভাইরাসের মতো মহামারি প্রতিরোধে বিশ্বব্যাপী প্রস্তুতি ব্যবস্থা জোরদার করতে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৭ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস’ ঘোষণা করেছে।

সোমবার (৭ ডিসেম্বর) জাতিসংঘ এই ঘোষণা দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।মহামারি প্রতিরোধে সতর্কতা, প্রস্তুতি এবং অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বের শতাধিক নেতা জাতিসংঘের ভার্চুয়াল বিশেষ অধিবেশনে অংশ নেয়ার পরে এই সিদ্ধান্তের খরব আসল। অধিবেশনে বিশ্বনেতারা করোনা ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বিতরণের গ্যারান্টি দেয়ার জন্য জাতিসংঘকে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন।

ভিয়েতনামের জাতিসংঘের রাষ্ট্রদূত ডাং ডিন কুই বলেন, ‘মহামারি হিসেবে করোনাভাইরাস প্রথম নয় আবার শেষও নয়।’ মহামারি আমাদের সার্বিক প্রস্তুতি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম ভাইরাসটি ধরা পড়ার পর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে, সারাবিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers