শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বনবির শিক্ষা

সুস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বনবির শিক্ষা

চুলকাঠি ডেস্ক

ইসলামে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার বিষয়ে অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। এছাড়া বর্তমান বিশ্বময় করোনা পরিস্থিতির কারণে এদিকে আরও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

আল্লাহপাক একমাত্র তার ইবাদত করার লক্ষ্যে মানুষ সৃষ্টি করেছেন। আর সুন্দরভাবে ইবাদত করার জন্য শারীরিক শক্তি প্রয়োজন। একজন সুস্থ্য মানুষই সঠিকভাবে ইবাদত-বন্দেগি করতে পারে। আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের শরীরের প্রতি যত্নবান হতে হবে। শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বারোপ করে বিভিন্নস্থানে তার উম্মতকে নসিহত করেছেন। হাদিসে এসেছে-

হজরত আবু মালেক আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।’ (মুসলিম)

পরিস্কার-পরিচ্ছন্নতাকে ইসলামে যেভাবে গুরুত্ব দেয়া হয়েছে তা অন্য কোনো ধর্মে এরূপ গুরুত্ব দেয়া হয়নি। ইসলামে  ব্যক্তির পরিচ্ছন্নতা, ঘরের পরিচ্ছন্নতা ও পরিবেশের পরিচ্ছন্নতা, রাস্তা-ঘাটের পরিচ্ছন্নতাসহ এমন কোনো দিক নেই যা থেকে এ বিষয়টি বাদ পড়েছে। পরিচ্ছন্নতার ওপর ইসলাম যে এতবেশি গুরুত্বারোপ করেছে; এর কারণ কী?

পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়ার মূল কারণ হলো- আমরা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা সুস্থ থাকব, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে।

বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র অপরিচ্ছন্নতার কারণেই শরীরের রোগ ব্যাধি দানা বাধে। এমন অনেকে আছেন- যারা নিয়মিত গোসল করে না, নিয়মিত দাঁত ব্রাশ করে না। ফলে কী হয়?

এতে শরীরে আস্তে আস্তে বিভিন্ন প্রকার ছোট ছোট রোগ দেখা দেয়, আর এই ছোট ছোট রোগগুলোই একদিন বড় আকার ধারণ করে। যদিও সুস্থ থাকার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই।

পৃথিবীতে সুস্থ-সুন্দর জীবন-যাপনের জন্য আমাদের কত আকুতি, কত পরিশ্রম, কত সাধনা। কিন্তু সত্যিকার অর্থে যে পথে সুস্থ থাকা যায় তার সঠিক নিয়ম অনুসরণ না করার কারণে আজ বিশ্বে এমন সব রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ছে; যেগুলো থেকে পরিত্রাণের আর কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers