সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কাটাখালি (বাগেরহাট)ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা অফিসার্স কাব কর্তৃক আয়োজিত অফিসার্স কাব ১৬দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন রবিবার রাত ৮টায় উপজেলা অডিটরিয়াম চত্ত্বরে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বেলুন, ফেষ্টুন ও ফানুস উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও অফিসার্স ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তন্ময় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীম। এসময় ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী, ব্যাডমিন্টনপ্রেমী দর্শক সহ নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলায় বাগেরহাট জেলার ৮টি উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহন করছে। এতে অংশগ্রহন করছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers