সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রথমবারের মতো বাগেরহাটে পুরো সিনেমার শুটিং

প্রথমবারের মতো বাগেরহাটে পুরো সিনেমার শুটিং

চুলকাঠি ডেস্ক : সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার অর্ষা। তার সঙ্গে আছেন মোস্তাফিজুর নূর ইমরান।

বাগেরহাটে প্রথমবারের মতো কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরো শুটিং হচ্ছে। নির্মাতা সাজ্জাদ খান তার প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন জেলাটিতে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার নাম ‘সাহস’।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার অর্ষা। তার সঙ্গে আছেন মোস্তাফিজুর নূর ইমরান।

এই সিনেমায় অভিনয় করছে বাগেরহাটের স্থানীয় থিয়েটার গ্রুপ থিয়েটার রেপার্টরি বাগেরহাটের তরুণ শিল্পীরাও। সিনেমায় অভিনয়ের জন্য তাদের অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে। প্রায় ৫০ জন নতুন শিল্পী অভিনয়ে থাকছেন।

‘সাহস’ সিনেমার দৃশ্যে অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ছবি: সংগৃহীত

এ চলচ্চিত্র নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘এই প্রথম বাগেরহাটে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং হচ্ছে, যা আমাদের বাগেরহাটকে বিশ্বের দরবারে তুলে ধরবে। এ ছাড়াও এ সিনেমায় বর্তমান সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠবে।’

নির্মাতা সাজ্জাদ খান বলেন, “এখনই সিনেমার বিস্তারিত কিছু জানাতে চাই না। খুব শিগগিরই আমরা ক্যামেরা ক্লোজ করে সবাইকে জানাব। আশা করি সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘সাহস’।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers