বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে স্ত্রী-সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাসির আসামী গ্রেফতার

বাগেরহাটে স্ত্রী-সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাসির আসামী গ্রেফতার

বাগেরহাট অফিস
বাগেরহাটে স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মুহিত হোসেন শেখ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। পরে দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে মুহিতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোহাঃ গাজী রহমান।গ্রেফতার মুহিত হোসেন কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।মামলা সূত্রে জানাযায়, পরকিয়ায় বাঁধা দেওয়ার অপরাধে ২০০৬ সালের ১৪ অক্টোবর রাতে মারধরের পরে শ্বাস রোধ করে নিজ স্ত্রী শাফি বেগমকে হত্যা করে মুহিত হোসেন শেখ। পরে হত্যার শিকার শাফি বেগমের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।মামলা থেকে বাঁচতে ও অন্যের ঘাড়ে দোষ চাপাতে তিন মাস পরে ভাতের সাথে বিষ মিশিয়ে নিজের একমাত্র ৭ বছর বয়সী কন্যা সন্তান শিরিনকে হত্যা করে মুহিত। মামলার তদন্তকারী কর্মকর্তার চার্জশীট ও সাক্ষিদের সাক্ষ্য গ্রহন শেষে ২০১২ সালে আদালত মুহিতের ফাসির আদেশ দেন।হত্যার পর থেকে মুহিত পলাতক ছিল।কচুয়া থানার এএসআই মোঃ অলিয়ার রহমান বলেন,মুহিত শেখ দীর্ঘদিন ধরে খুলনার আইসগাতিসহ বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল।সে সেখানে একটি বিয়ে করে আত্ম গোপনে ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers