শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের লখপুর ইউনিয়ন আ,লীগের বিশেষ বর্ধিত সভা

ফকিরহাটের লখপুর ইউনিয়ন আ,লীগের বিশেষ বর্ধিত সভা

বাদশা আলম / সাকিব ফকিরহাট থেকে
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা শনিবার বিকাল ৪টায় জলছত্র বটতলাস্থ দলীয় কাযর্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ,লীগের সভাপতি ও বিশিষ্ঠ শিল্পপতি মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার ও উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান।
ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আবু হুরাইয়া বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্চন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রেজা, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, ওয়ার্ড আ,লীগ নেতা হুমায়ুন কবির, মোঃ মোশারেফ হোসেন, আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান, আলতাপ হোসেন, ওহিদুল ইসলাম ও আরিদ হোসেন। সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ও ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা আ,লীগের কমিটি গঠনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। শেষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহম্মদ বোরহান উদ্দিন।

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers