শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কচুয়া প্রেসক্লাবের নবাগত কমিটির সদস্যদের বিভিন্ন মহলের শুভেচ্ছা

কচুয়া প্রেসক্লাবের নবাগত কমিটির সদস্যদের বিভিন্ন মহলের শুভেচ্ছা

বাগেরহাট অফিস
কচুয়া প্রেসক্লাবের নবাগত সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান খোন্দকার নিয়াজ ইকবাল ও সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ সহ নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও এনজিওর প্রতিনিধিগণ। বৃহস্পতিবার পৃথকভাবে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিদাতার হলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সহকারী কমান্ডার আলী আকবর শেখ, গোপালপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার সামচুল হক,কচুয়া সদর ইউনিয়ন কমান্ডার আ.সাত্তার তালুকদার, গজালিয়া ইউনিয়ন কমান্ডার আ.লতিফ, রাড়ীপাড়া ইউনিয়ন কমান্ডার আলী আকবর, যুদ্ধকালীন কমান্ডার বজলুর রহমান।অপরদিকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, রুপান্তরের বাগেরহাট জেলার ক্রেইন প্রকল্পের সমন্বয়কারী খালেদা হোসেন মুন,ক্রেইন প্রকল্পের এ্যাডভোকেসি ক্যাম্পেইন সিএসও কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকার প্রমুখ। গত বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমির বরণ পাইক (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল(দৈনিক পত্রদুত),অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা (দৈনিক কালান্তর), নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি দৈনিক সুন্দরবন),শুভংকর দাস বাচ্চু (দৈনিক আজকের সংবাদ),খান সুমন দৈনিক দেশ সংযোগ), প্রদ্যুৎ কুমার মন্ডল (আমাদের অর্থনীতি)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers