সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৭ মাস পর কাবাঘরে প্রবেশের সুযোগ পেলেন বিদেশি মুসলমানরা

৭ মাস পর কাবাঘরে প্রবেশের সুযোগ পেলেন বিদেশি মুসলমানরা

চুলকাঠি অফিস : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয়া হলো।১০ হাজারের মতো বিদেশি মুসলিম রোববার ওমরাহ পালন করেছেন। এ বছর করোনা এসে সবকিছু বদলে দিয়েছে। হজ এবং ওমরাহ সবই বন্ধ ছিল সাত মাস।সৌদি আরব পৌঁছানোর পর ওমরা পালনকারীদের ‘সেল্ফ আইসোলেশন’ বা অন্যদের থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হয়েছে তিন দিন।

এরপরই তাদের কাবায় প্রবেশের অনুমতি মিলেছে তাদের।সৌদি আরবে প্রায় সাড়ে তিন লাখ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারের মতো। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন। সৌদি আরব এখন ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করছে, মসজিদগুলো খুলে দিচ্ছে।স্থানীয়দের জন্যেও নিষেধাজ্ঞা ছিল। তবে অক্টোবর থেকে সৌদি নাগরিকদের ওমরাহ পালন করতে দেয়া হচ্ছে।এবছর মোটে ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছে। যেখানে সাধারণত প্রতি বছর গড়ে ২৫ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers