শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাড়ে সাত মাস পর খুলল জাতীয় চিড়িয়াখানা, দর্শনার্থীদের ভিড়

সাড়ে সাত মাস পর খুলল জাতীয় চিড়িয়াখানা, দর্শনার্থীদের ভিড়

চুলকাঠি রিপোর্ট : মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর খুলেছে জাতীয় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মেনে রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসছেন। দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে চিড়িয়াখানা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, বঙ্গবন্ধুর জন্মশ বার্ষিকী উপলক্ষে ২০২১ সাল পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আজ টিকিট ছাড়া আগত দশনার্থীরা প্রবেশের সুযোগ পাচ্ছেন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি করে দেয়া হয়েছে। সে অনুযায়ী আজ টিকিট ছাড়া আগত দশনার্থীরা প্রবেশের সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরা দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, স্বাস্থ্যবিধির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিড়িয়াখানায় দশনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। গত সাড়ে সাত মাস চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় বিভিন্ন প্রাণী ১১৫টি বাচ্চা জন্ম দিয়েছে। ছোট-বড় সব বয়সের মানুষ তা দেখে আনন্দ পাবে।

Zoo-2

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, স্বাস্থ্যবিধির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিড়িয়াখানায় দশনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। গত সাড়ে সাত মাস চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় বিভিন্ন প্রাণী ১১৫টি বাচ্চা জন্ম দিয়েছে। ছোট-বড় সব বয়সের মানুষ তা দেখে আনন্দ পাবে।

তিনি আরও বলেন, দর্শনার্থী প্রবেশের আগে তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, কারো শরীরে তাপমাত্রা বেশি থাকলে তাকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

Zoo-3

এক নারী পুলিশ কর্মকর্তা তার চার বছরের শিশুকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। অনেক দিন আগে থেকে আসার ইচ্ছা থাকলেও করোনাভাইরাসের কারণে আসতে পারেননি বলে জানান। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমার সন্তানকে পশুপাখির সঙ্গে পরিচয় করাতে চিড়িয়াখানায় নিয়ে এসেছি। এখানে এসে আমার বাচ্চা অনেক আনন্দ পাচ্ছে।’

Zoo-4

তার মতো আরও অনেকে পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। দর্শনার্থীদের পদচারণায় শান্ত থাকা চিড়িয়াখানা আবারও মুখরিত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers