শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাগেরহাটে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাগেরহাট অফিস
বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্দোলন সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী জেলা বিএনপির দলিয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭অক্টোবর) বিকালে বাগেরহাট জেলা যুবদল আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করে। আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক,জেলা যুবদলের সিনিয়ার সহ- সভাপতি নাজমুল হুদা, সহ- সভাপতি মাহামুদুর রহমান মান্না,সাংগঠনিক সম্পাদক ফোরকান আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে হামলা-মামলা দিয়ে যুবদলকে দমাতে পারেনি। তারা একদিকে দেশে লুটতরাজ করছে অন্যদিকে বিএনপিকে ধংসের পায়তারা করছে। এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে যুবদল রাজপথে থেকে নেতৃত্ব দিবে বলে হুশিয়ারী দেন নেতারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers