বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘের হতে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘের হতে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

বাগেরহাট অফিস 

বাগেরহাটের ফকিরহাটের মানসা-বাহিরদিয়া ইউনিয়নের ১টি মৎস্য ঘের হতে পুতুল বেগম (২৫) নামের দুই সন্তানের ১ জননীর লাশ উর্দ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতবাড়িয়া গ্রামের একটি বিলের মৎস্য ঘের হতে স্থানীয়রা তার লাশ উদ্ধার্র করেন। পুলিশ লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। স্থানীয়রা জানান, উক্ত গ্রামের দেলোয়ার হোসেন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে নদীর চরে শশুরের ক্রয় করা জমির উপর বসতঘর বেধে দীর্ঘদিন  ধরে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তার আপন শালিকা সুমাইয়া খাতুন তার বাড়ীতে বেড়াতে আসে এবং তারা রাতে একসাথে খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ীর পাশের্ব জনৈক ইব্রাহিম এর মৎস্য ঘেরে নারকেলের পাতা দিয়ে ঢাকা অবস্থায় পথচারী খাদিজা বেগম নামের জনৈক মহিলা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম ও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির ঘটনা স্থান পরির্দশন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers