শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
১৭ অক্টোবর থেকে কিন্ডারগার্টেন খোলার দাবি

১৭ অক্টোবর থেকে কিন্ডারগার্টেন খোলার দাবি

চুলকাঠি ডেস্ক  : আগামী ১৭ অক্টোবর থেকে দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল খুলে দেয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষক-কর্মচারীরা রাজপথে নেমে আন্দোলন করবে।

এমন দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বলা হয়েছে, করোনা মহামারিতে সারাদেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনে কর্মরত প্রায় ৮ লাখ শিক্ষক-কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খুলে দেয়া এবং স্ব স্ব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করার দাবি জানানো হয়েছে।

সংগঠনের নেতারা বলেন, বর্তমানে দেশের সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কওমি মাদরাসা খুলে দেওয়া হয়েছে। সেখানে সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। তার সঙ্গে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল খুলতে সমস্যা কোথায়?

দেশে এখন করোনা সংক্রমণের মাত্রাও অন্য সময়ের তুলনায় অনেক সহনীয়। তাই ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খুলে দেয়ার দাবি জানান তারা। নতুবা এ দাবি বাস্তবায়নে নিয়মতান্ত্রিক উপায়ে মানববন্ধন, যৌথ স্মারকলিপি প্রদান ও আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।

কিন্ডারগার্টেন স্কুল দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বর্তমানে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান তারা।

এ সময় কিন্ডারগার্টেন স্কুলের ২১টি সংগঠন যৌথভাগে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব জিএম কবির রানা।

কমিটির প্রধান সমন্বয়কারী মো. আবদুল অদুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুজ্জামান কায়েস, সদস্য ইস্কান্দার আলী হাওলাদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার, যুগ্ম আহ্বায়ক এম এইচ বাদল, হাবীবুর রহমান, লায়ন তাজুল ইসলাম, উপদেষ্টা আহসান সিদ্দিকী প্রমুখ।

এমএইচএম/এমআরএম/জেআইএম

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers