সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ৩৯ টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দূর্গা পূজা

রামপালে ৩৯ টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দূর্গা পূজা

এম,এ সবুর রানা, (নিজস্ব প্রতিবেদক) রামপাল :  রামপালে ৩৯ টি সার্বজনীন দূর্গা মন্দিরে এ বছর দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামপাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত বরণ কুণ্ডু জানান, প্রতি বছরের ন্যায় এবার ও যথা নিয়মে এবং করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে পূজা অনুষ্ঠিত হবে।

 

এ বিষয়ে কথা হয় রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে করে সবাই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।

এ ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, শারদীয় দূর্গা পূজা পালনের জন্য সরকারের দিক নির্দেশিত মোতাবেক এবং যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা অনুষ্ঠিত হতে পারে সে জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে এ বছর ১৯ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের চাল দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণেে সরকারি কিছু দিকনির্দেশনা মেনে চলার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers