সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাঘের পায়ের ছাপ, গ্রামের মানুষ আতঙ্কে

বাঘের পায়ের ছাপ, গ্রামের মানুষ আতঙ্কে

শরণখোলার ধানসাগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৮অক্টোবর) ওই গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখা গেছে। দুই ধরণের পায়ের ছাপ দেখে এলাকাবাসী ধারণা করছে বুধবার রাতে দুটি বাঘ বন থেকে লোকালয়ে ঢুকেছে।

বনবিভাগ বলছে, ওই রাতে দুটি নয় একটি বাঘ লোকালয়ে ঢুকে ভোররাতে আবার বনে ফিরে গেছে। গ্রামবাসীকে সতর্ক থাকতে মাইকিং করা হয়েছে। পুনরায় বাঘ যাতে না আসতে পারে সেজন্য বনবিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্্েরালিং গ্রুপের (সিপিজি) সদস্যদের গ্রামে পাহারা দিতে বলা হয়েছে। খবর পেয়ে দুপুর দুই টার দিকে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউপি সদস্য তালুকদার হুমায়ুন করিম সুমন জানান, সকাল ৮টার দিকে এমাদুল হাওলাদার (৩৮) নামের এক কৃষক প্রথমে তার বাড়ির সামনে বাঘের পাড়া দেখতে পান। তার মাধ্যমে জানতে পেরে আশপাশ এলাকায় খোঁজ নিয়ে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখা যায়। টগরাবাড়ী গ্রামের শামছু হাওলাদারের বাড়ি, আলকাজ হাওলাদারের বাড়ি ও রিয়ার হাওলাদারের বাড়ি বাঘের পাড়া রয়েছে। এছাড়া, এলাকার ধান ক্ষেতেও বাঘের পাড়া দেখা গেছে।

ওই ইউপি সদস্য জানান, শরণখোলা উপজেলার আওতাধীন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি সংলগ্ন বন থেকে ভোলা নদী সাঁতরে ওয়াপদার রাস্তা পার হয়ে বাঘ গ্রামে ঢোকে। এসব পায়ের ছাপ দুই ধরণের দেখে মনে হচ্ছে দুটি বাঘ এসেছিলো। গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাঘ বিচরণ করেছে। গ্রামবাসীকে সতর্ক থাকার পাশাপাশি শিশুরা যাতে বাইরে না যায় সে ব্যাপারেও অভিভাবকদের বলা হয়েছে। বাঘ বনে ফিরে গেছে না গ্রামের ঝোপঝাড়ে লুকিয়ে আছে তা নিশ্চিত হতে পারেনি তারা। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে, গ্রামের কারো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ মো. এনামুল হক  বলেন, সংশ্লিষ্ট বন অফিসের বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যদের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া বাঘের বিচরণ এলাকার পাড়া অনুসরণ করে দেখা যায় বাঘটি আবার বনে ফিরে গেছে। মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। গ্রামবাসীর সমন্বয়ে বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা গ্রাম পাহারায় রয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ওই গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে বাঘের অসংখ্য পায়ের ছাপ চোখে পড়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘ যাতে লোকালয়ে না ঢুকতে পারে সেজন্য বনবিভাগের ‘টাইগার কনজারভেশন প্রকল্পের’ মাধ্যমে ভারতের আদলে বনের পাশ দিয়ে প্লাষ্টিকের নেটের বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers