সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠি বাজার প্রবেশ পথে  আবারও  বাস নিয়ন্ত্রণ হারিয়ে  সড়ক দুর্ঘটনায় আহত ১

চুলকাঠি বাজার প্রবেশ পথে  আবারও  বাস নিয়ন্ত্রণ হারিয়ে  সড়ক দুর্ঘটনায় আহত ১

সোবহান হোসাইন :
খুলনা-মোংল্লা হাইওয়ে মহাসড়ক  বাগেরহাটের সদর উপজেলা চুলকাঠি বাজারে যানজটের কারণে প্রবেশদ্বারে পথচারীদের  মরণফাঁদে পরিনত হয়েছে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় কোন না কোন সড়ক দুর্ঘটনা। চুলকাঠি একটি ব্যস্ততম বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত লোকের আনাগোনা বাজারে প্রবেশ করতে চোখে পড়ে রোডের উপর অটোভ্যানের যানজট। ছোট- বড় যানজট  সৃষ্টি যার কারণে পথচারীদের চলাচলে চরম অসুবিধা ভোগ করতে হয়। এসকল পরিস্থিতি  নিয়ন্ত্রণের  জন্য চুলকাঠি বাজার   মেইন গেটের দুই প্রবেশ পথে, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লিটন শিকদার নিজের অর্থায়নে সিদ্দিকুর রহমান নামে একজনকে ট্রাফিক কাজে  নিয়োগ দেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অটোভ্যান,মাহিন্দ্র,বাস,ট্রাক সকল যান চলাচল দুর্ঘটনা এড়াতে কাজে নিয়োজিত থাকেন।আজ সকাল আনুমানিক ৭ টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনা ঘটে বালু ভর্তি একটি ট্রাক খুলনা (মেট্রো-ঙ ১১-০২৯৩),খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ- ০৫০০০৩) চুলকাঠি বাজার এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালু ভর্তি ট্রাকের সাথে ধাক্কা লাগে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় বাসের ভিতরে থাকা যাত্রী কোন হতাহত হয়নি। ঘটনাস্থলে প্রতিদিন সকালে দুধের বাজার বসে শত শত লোকের আগমন ঘটে ঘটনাস্থলে দুধ বিক্রেতা সুগন্ধি গ্রামের ইয়াকুব আলী (৫৫),প্রতিদিনের মত আজও দুধ বিক্রি করতে বাজারে আসেন, এসময় বাস ও ট্রাকের সাথে ধাক্কা লেগে তার একটি পা ভেঙে যায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয় মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেন, চুলকাঠি পুুুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর আহাদ অরুণ তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময়  দৈনিক প্রবাহ সংবাদ প্রতিনিধি কাটাখালি হাইওয়ে পুলিশ ওসিকে ফোন করে জানালে তার পুলিশ ফোর্স পাঠিয়ে দেন। বাসটিকে আটক করে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers