সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠির হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীলস্বাক্ষর জালিয়াতির অভিযোগ

চুলকাঠির হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীলস্বাক্ষর জালিয়াতির অভিযোগ

আরিফ ঢালী, (নিজস্ব প্রতিবেদক) 

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সীল স্বাক্ষর জালিয়াতী ও অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার দাবী করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১ সদস্য জেলা শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত লিখিত অভিযোগে জানা গেছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শেখ সম্প্রতিক সময়ে রুপালী ব্যাংক বেতাগা বাজার শাখা হতে তার বেতনের জামানতে একটি লোন উত্তোলন করেছেন। নিয়মানুযায়ী সেই লোনের আবেদন ফর্মে তাঁর প্রত্যায়নকারী কর্তপক্ষ হিসাবে ম্যানেজিং কমিটির সভাপতি/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সীল ও স্বাক্ষরের প্রয়োজন হয়। সেই সীল স্বাক্ষরে উক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকতার্দের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তাহার লোনের আবেদন ফর্মে সভাপতি অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরের স্থানে উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম হিসামূল হক তাকে দিয়ে স্বাক্ষর করান। শুধু তাই নয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সীল মোহরও জাল করে ব্যাংকে জমা দিয়ে লোন উত্তোলন করেছেন। যা অনিয়ম ও দুর্নীতির সামিলমাত্র। এছাড়াও তাহার বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের একাধিক আর্থিক হিসাবে ব্যাপক অনিয়ম দুর্নীতির ও অর্থ আত্নসাতের নানা অভিযোগ এনে ম্যানেজিং কমিটির সদস্য শেখ আকতারুজ্জামান টুকু ৭ অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ শেখ এর সাথে আলাপ করা হলে তিনি লোনের বিষয়টি স্বীকার করে বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মারা যাওয়ায় তিনি এই পথ অবলম্বল করেছেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এসএম হিসামুল হক এর সাথে আলাপ করা হলে তিনি স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করে বলেন প্রধান শিক্ষকের অনুরোধে আমি সরল মনে স্বাক্ষর করেছি। এবিষয়ে (ভারপ্রাপ্ত) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অসিম কুমার দাশ এর সাথে কথা বলা হলে তিনি বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মারা যাওয়ায় পদটি এখন শুন্য রয়েছে। সেই পদে স্বাক্ষর করার কারো নিয়ম নাই। যদি কেউ করে থাকেন তাহালে নিয়মনীতিমালা মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers