শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অব্যাহত ধর্ষণ,নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

অব্যাহত ধর্ষণ,নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট অফিস
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,পৌর কাউন্সিলর আবুল হাশেম শিপন,বাগেরহাট নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ইসরাত জাহান,উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আাসাদ,নিরাপদ সড়ক চাই,বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল,সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ঝিমি মন্ডল,বাগেরহাট মহিলা পরিষদের মাহবুবা আক্তার পিয়া,ইউপি সদস্য মিতা আক্তার,উদয়ন বাংলাদেশের সমন্বয়কারী লিপি আক্তার প্রমুখ।বক্তারা বলেন,সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ,নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে।রাস্তাঘাট, বাজার,কর্মস্থল ও বাড়ি-ঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়।স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে।অবুঝ শিশুকে ধর্ষণ করা হচ্ছে।বাবার সামনে থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হচ্ছে।ধর্ষণ,নারী ও শিশু নির্যাতন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে।এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া প্র্রয়োজন।প্রয়োজনে ধর্ষকদের ক্রোসফায়ার দেওয়ার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers