শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ১ লাখ ৬৭ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাগেরহাটে ১ লাখ ৬৭ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাগেরহাট অফিস
বাগেরহাটে ১ লক্ষ ৬৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভার শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকরা।বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের অরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক কুমার দেবনাথ, মেডিকেল অফিসার ডা. সুব্রত দেবনাথ,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমডি মোজাফফর হোসেন,সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুল বাকি তালুকদার,সহসভাপতি বাবু নীহার রজ্ঞন সাহা,যুগ্ন সম্পাদক শেখ আজমল হোসেন,সাবেক সভাপতি অধ্যাপক এবি এম মোশাররফ হোসাইন,শেখ আহসানুল করিম,আহাদ উদ্দিন হায়দার,মো: দেলোয়ার হোসেন,সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,সাবেক সম্পাদক মো: কামরুজ্জামান,বিষ্ণু প্রসাদ চক্রবর্তী,মো: মাহফিজুর রহমান,এম আকবর টুটুল,নকিব সিরাজুল হক,মো: ইয়ামিন আলীসহ বাগেরহাটে কমর্রত গনমাধ্যমকর্মীরা এবং সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক মো: রেজাউল করিম,ষ্টেনো শেখ নাসির উদ্দিন ও অন্যন্যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭‘শ ৯৬ জন শিশুকে নিল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪৭ হাজার ৩‘শ ৭৮ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।এই বয়সের মধ্যে অতিরিক্ত কোন শিশু থাকলে তাদের জন্যও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers