সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস কার্যক্রম এর উদ্ভোধন

বাগেরহাটের ফকিরহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস কার্যক্রম এর উদ্ভোধন

আলমগীর হোসেন,(নিজস্ব প্রতিবেদক) 
বাগেরহাটের ফকিরহাটের শুকদাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে “মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার” এই অঙ্গীকারকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস কার্যক্রম এর শুভ উদ্ভোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উদ্ভোদনকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জি.এম মুজিবর রহমান, সিনিঃ সহকারী প্রকৌশলী মাহমুদ হাসান,উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন,ফকিরহাট উপজেলা প্রকৌশলী মোঃ আবু বকর,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী কে,এম শহীদুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ,উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন,কমিউনিটি অর্গানাইজার মোঃ শাহীনুল ইসলাম,সাবেক বাগেরহাট সদর থানা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর সাত্তার শেখ সহ প্রমুখ।
উল্লেখ্য গ্রামীণ সড়ক নেটওয়ার্ক দেশের বর্তমান অগ্রসরমান অর্থনীতিকে আরও বেগমান করার লক্ষে ইতিমধ্যে উন্নয়নকৃত গ্রামীণ পাকা সড়ক-নেটওয়ার্ক গুলো যথাযথভাবে সময়োচিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মিত অবকাঠামোর স্থায়ীত্বকাল বৃদ্ধি,দূর্ঘটনার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাসকরণ সহ যানবাহনের পরিচালন ব্য্য হ্রাস করে গ্রামীণ সড়ক নেটওয়ার্কে বিনিয়োগের অর্জিত সুফল বজায় রাখার জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জি,এম মুজিবর রহমান বলেন,বাগেরহাট জেলায় এলজিইডির আওতাভুক্ত বিভিন্ন শ্রেনির মোট ৬,৭৪৫.১৫ কিঃ মিঃ সড়ক আছে। তন্মধ্যে ২,৫৪৮.৩৬ কিঃ মিঃ সড়ক বর্তমানে পাকা রয়েছে।উক্ত পাকা সড়কের মধ্যে ২০২০-২০২১ অর্থবছরে ১১৭.৩৪ কিঃ মিঃ সড়ক রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় পিরিয়ডিক মেইনটেনেন্স এর মাধ্যমে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা “মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার” অঙ্গীকার নিয়ে কার্যক্রম শুরু করেছি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন,আজ শুকদারা থেকে শুভদিয়া অবদি প্রায় ১২ কিঃ মিঃ গ্রামীণ সড়কে মোবাইল মেইন্টেনেন্স কার্যক্রম এর শুভ উদ্ভোধন করা হয়েছে।অক্টোবর /২০২০ ও মার্চ/২০২১-কে “রক্ষণাবেক্ষণ মাস” হিসেবে বিবেচনা করা হয়েছে।ধন্যবাদ জানাই বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-কে। তারা এভাবে যদি কার্যক্রম চালিয়ে যায় তবে খুব দ্রুতই গ্রামীণ সড়কের দৃশ্যপট পাল্টে যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers