সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে নিরাপদ সবজি বিক্রয়ের উদ্দেশ্যে ভ্যান বিতরণ

ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে নিরাপদ সবজি বিক্রয়ের উদ্দেশ্যে ভ্যান বিতরণ

বাদশা আলম/সাকিব  : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে কৃষকদের মাঝে টক ফলের চারা, সবজি বীজ, ফুট পাম্প ও নিরাপদ সবজি বিক্রয়ের উদ্দেশ্যে কৃষকদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, উপজেলা প্রকৌশলী এম.এম.এ বকর, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল পাল, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, মো: আদ্জ্জুামান,কৃষক অহিদুজ্জামান প্রমূখ। এদিন কৃষকদের মাঝে ৪টি মটরচালিত ভ্যান, ১০টি ফুট পাম্প, ১হাজার কাগজী লেবুর চারাসহ বিভিন্ন কৃষি সামগ্রী বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers