শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রায়েন্দা-পায়রাবন্দর-ঢাকা, রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন

রায়েন্দা-পায়রাবন্দর-ঢাকা, রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন

পায়রাবন্দর-ঢাকা রুটে নিয়মিত দোতালা লঞ্চ চলাচলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রবিবার বিকেল ৪ টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাটে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। কোড়ালীয়া বাজারের ব্যাবসায়ীদের আয়োজনে মানবন্ধন কর্মসূচীতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন- রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.রওশান মৃধা, ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুবরাজ আকন, কোড়ালীয়া লঞ্চঘাট ব্যাবসায়ী সমিতির সভাপতি জহির হাওলাদার, সাবেক ইউপি সদস্য জাকির মুন্সী, ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক ইকরাম হোসেন, মটর বাইক চালক সমিতির সভাপতি রানা হাওলাদার।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-পায়রাবন্দর রুটে লঞ্চ সার্ভিস চালুর জন্য কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল। দীর্ঘদিনের দাবীর কারণে এবছরের ২৫ জুলাই সুন্দরবন-৬, অ্যাডভেঞ্চার-১১ ও এমভি ইয়াদ-২ নামের তিনটি দোতালা লঞ্চ চালু করা হয়। কিন্তুু একটি লঞ্চ কোম্পানী এই রুটে লঞ্চ চলাচল বন্ধের দাবী জানিয়ে মেরিন আদালতে মামলা দায়ের করলে ২ সেপ্টেম্বর থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে পটুয়াখালী জেলার নদী বেষ্টিত দুই উপজেলা অর্থাৎ রাঙ্গাবালী ও কলাপাড়ার মনুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরী ভিত্তিতে পায়রাবন্দর-ঢাকা রুটে দোতালা লঞ্চ চালুর জন্য প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers