সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার

  প্রতীকি ছবি
বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রভাত কুমার সিং(৩৭) নামের্ এক ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি বাশের সাকোঁর সাথে ঝুলান্ত অবস্থায় উদ্ধার মরদেহটি উদ্ধার করে রামপাল থানা পুলিশ।
প্রভাত কুমার সিং ভারতের বিহারপাঞ্জাব এলাকার গুরুদাসপুর থানার বহমনি গ্রামের জনক কুমার সিং এর ছেলে।তার পাসর্পোট নাম্বার আরএস ৫২১০৭৪০।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন,খবর পেয়ে আমরা প্রভাত কুমার সিংয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।ময়না তদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম বলেন,রোববার রাত পৌনে বারোটার দিকে প্রভাত সিং বন্ধুদের সাথে কলোনির সামনে কথা বলছিল।হঠাৎ একটা ফোন আসলে প্রভাত কুমার সিং ফোন রিসিভ করে কথা বলতে বলতে সামনের দিকে চলে যায়।এরপর অন্য শ্রমিকরা ব্যারাকে ঘুমিয়ে পড়ে।সকালে ঘুম থেকে উঠে প্রভাতকে দেখতে না পেয়ে চারদিকে খোজাখুজি শুরু করেন অন্য শ্রমিকরা।এক পর্যায়ে ব্যারাকের অদূরে একটি বাশের সাকোঁর সাথে প্রভাত সিংয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
তিনি আরও বলেন,ইনডোয়েন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে ১৮ আগস্ট তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন।তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা জানতে পারিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers