শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
খুলনা -মংলা মহাসড়কে প্রাইভেট ও মাইক্রোবাসে ছিনতাইয়ের কবলে পড়ছে সাধারন মানুষ

খুলনা -মংলা মহাসড়কে প্রাইভেট ও মাইক্রোবাসে ছিনতাইয়ের কবলে পড়ছে সাধারন মানুষ

চুলকাঠি অফিস : খুলনা-মংলা ও রামপাল সড়কে পাইভেট ও মাইক্রোবাসের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন সাধারন মানুষ ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। প্রশাসনের নজরদারী বাড়ানো উচিৎ বলে সচেতনমহল মনে করছে।

জানা যায়, মহাসড়কের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় প্রাইভেট বা মাইক্রোবাসযোগে যাত্রী ও সাধারন মানুষ ছিনতাইয়ের কবলে পড়ছে। ছিনতাইয়ের কবলে পড়া বিভিন্ন ব্যক্তির বাড়ি বিভিন্ন স্থানে হবার কারনে ঘটনাগুলি ধামাচাপা পড়ে যায়। তারপরও দু’-একটি ঘটনা সাংবাদিকদের কানে পৌছালেও ভিক্টিম খুজে না পাওয়ার কারনে অথবা জিডি/ মামলা না হবার কারনে কুলকিনারা হয়না।

সাম্প্রতি কুদির গাছতলা থেকে মংলা সড়কে বিক্ষিপ্তভাবে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে লোকমুখে জানা যায়। যে সব লোক ছিনতাইয়ের কবলে পড়ে ঘটনার পরপরই নিজেদের নিরাপত্তা ও দ্রুত গন্তব্যে পৌছানোর তাড়নায় ঘটনা চাপা পড়ে। এর মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া দুই ছিনতাইয়ের ঘটনায় চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশ পরোক্ষভাবে অবহিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রাইভেটে যাত্রী হবার কারনে ছিনতাইয়ের কবলে

পড়ে খুলনা গিলাতলা এলাকার এক ব্যক্তি। তিনি রামপাল জিরো পয়েন্ট থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটে ওঠেন খুলনায় যাবার জন্যে। চুলকাঠি বাজার অতিক্রম করে মহিষ প্রজনন খামার থেকে ডানে ঢুকে পথি মধ্যে তাকে নামিয়ে দেয়। তার আগেই তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে সে চুলকাঠি বাজারে এসে তার দুর্দশার কথা বলে। এ সময় চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশকে দেখা যায় তার পাশে। তারও সপ্তাহখানেক আগে একটি সাদা রংয়ের মাইক্রোবাস রামপালের সোনাতুনিয়া গ্রামের ইজিবাইক চালক মুজিবরকে

মহাসড়কেত ভট্টবিজের নিকট থেকে তুলে নিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। অন্যদিকে তার ইজিবাইকও ছিনিয়ে নেয়। এ ঘটনায়ও চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশকে তদন্ত করতে দেখা গিয়েছিল। এর কিছুদিন আগে চুলকাঠি এলাকার মাছ ব্যবসায়ী মামুন বিশ্বাস ও হুমায়ুন বিশ্বাস খুলনায় যাবার পথে কুদির গাছতলা সন্নিকটে ছিনতাইয়ের কবলে পড়ে দুইটি মোবাইল

ও নগত এগার হাজার টাকা হারায়। এ রকম অনেক ছিনতাইয়ের ঘটনা প্রশাসনের নজরদারীর বাইরে রয়েছে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ সব ছিনতাইয়ের ঘটনা তার জানা নেই। তবে মহাসড়কে তিনি টহর বাড়ানোর আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers