সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মাদারীপুর জেলা বিএনপির সভাপতি আর নেই

মাদারীপুর জেলা বিএনপির সভাপতি আর নেই

মাদারীপুর জেলা বিএনপির তিনবারের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আবুবকর সিদ্দিক আবু মুন্সি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ৩টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে গত দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার রাতে তিনি মারা যান।আবুবকর সিদ্দিক আবু মুন্সির মৃত্যুতে বিএনপি

নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর, মাদারীপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদল, ছাত্রদলসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক এবং তার রুহের মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ভিন্ন ভিন্ন শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাদারীপুর জেলা বিএনপির ৩ বারের সভাপতির মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও অভিভাবক হারালাম। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হলো তা সত্যিই অপূরণীয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers