সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও কন সেনট্রেটর উদ্বোধন

বাগেরহাট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও কন সেনট্রেটর উদ্বোধন

বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাগেরহাটের ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের রোগীদের একযোগে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। সোমবার(০৯ সেপ্টেম্বর)দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এই অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন।

এসময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ডা. মোঃ মোশাররফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ বেলফার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট সদর হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। ৬ হাজার ৮‘শ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন সর্বমোট ৩৯টি সিলিন্ডার দিয়ে এক সাথে সকল রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। সাধারণ ভাবে প্রত্যেক রোগী প্রতি মিনিটে ৫ থেকে ৬ লিটার অক্সিজেন নিতে পারবেন এই লাইনের মাধ্যমে।এছাড়া অনেক বেশি অক্সিজেন অর্থ্যাৎ মিনিটে ৩০ থেকে ৫০ লিটার অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যার মাধ্যমে অতি সংকটাপন্ন রোগীদেরও অক্সিজেন সরবরাহ করতে পারব। ৪টি অক্সিজেন কন সেনট্রেটর মেশিন দিয়েও রোগীদের অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হবে। সব মিলিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেন্ট্রেটর বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers