সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত

মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত

মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নে ৪ দলিয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। । শুক্রবার বিকাল ৪ টায় চুনখোলা ইউনিয়নের ইংরেজ মার্কেটের পাশের মাঠে ওই খেলার উদ্বোধন করেন চুনখোলা ইউনিয়ন চেয়ারম্যান মুন্সী তানজিল হোসেন। এ খেলায় স্থানীয় খেলোয়াড়দের মধ্যে চারটি দল গঠন করে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোট ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে গবিন্দ মহন্তের দল এবং বিভাষ চন্দ্র মনির দলের মধ্যে খেলা হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দলের খেলোয়াড়রা গোল দিতে না পারায়। ট্রাইব্রেকারের মধ্যেমে গবিন্দ মহন্তের দল ৩-২ গোলে বিভাষচন্দ্র মনির দলকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলকে একটি ২০ ইঞ্চি কাপ এবং রানার্সআপ দলকে একটি ১২ ইঞ্চি কাপ পুরস্কার হিসেবে প্রদান করেন চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন।

খেলা পরিচালনা করেন চুনখোলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি মিজানুর রহমান । খেলার আয়োজকরা বলেন, করোনা ভাইরাসের কারনে খেলাধূলা দীর্ঘদিন বন্ধ থাকায়, যুব সমাজ যাতে মাদক এবং ইভটিজিং এর দিকে ধাবিত না হতে পারে এজন্য এই খেলার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers