সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৪ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার

৪ লাখ মেট্রিক টন সার কিনবে সরকার

৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন টিএসপি ও ২ লাখ ১০ হাজার মেট্রিক টন ডিএসপি সার আমদানি করা হবে মরক্কো থেকে। আর ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে। এর জন্য মোট খরচ হবে ১ হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভার্চুয়াল বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অকিরিক্ত সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) ৪০০ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৫৮৫ টাকায় ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন টিএসপি সার এবং ৬৯৫ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ৮১৫ টাকায় ২ লাখ ১০ হাজার মেট্রিন টন ডিএপি সার মরক্কো থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) কাফকো কাছ থেকে ৬৮ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৩৭ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয় বলে জানান অতিরিক্ত সচিব।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। এসব ক্রয় প্রস্তাবের মোট অর্থের পরিমাণ এক হাজার ৭৯৫ কোটি ১৬ লাখ ১২ হাজার ২২ টাকা। এর মধ্যে বিভিন্ন দেশীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে ১ হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers