সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শিশুখাদ্য বিতরণ ও গাছের চারা রোপণ করেছে শরণখোলা যুবলীগ

শিশুখাদ্য বিতরণ ও গাছের চারা রোপণ করেছে শরণখোলা যুবলীগ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উন্নতমানের শিশুখাদ্য ও গাছের রোপণ করেছে বাগেরহাটের শরণখোলা যুবলীগ। সোমবার বিকালে উপজেলা সদর রায়েন্দা বাজার ও আশপাশের এলাকার হতদরিদ্র পরিবারের প্রায় অর্ধশত মায়ের হাতে এসব শিশুখাদ্য তুলে দেওয়া হয়। পরে ডাকবাংলো চত্বরে বকুল ফুল ও আমলকির চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বিকাল সাড়ে ৫টায় আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে শিশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, উপজেলা আওয়ামীলীগ নেতা আকন আলমগীল, একরামুল কবির কিচলু, যুবলীগ নেতা মাষ্টার শহিদুল ইসলাম খান, শামীম মুন্সী, জিয়াউদ্দিন তালুকদার, রেজাউল করিম পল্টু, মাসুম তালুকদার, রুহুল আমিন, জাহিদ হোসেন মোস্তফা প্রমুখ।

যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টে নিহতদের স্মরণে হতদরিদ্র পরিবারের মা ও শিশুদের এসব পুষ্টিকর খাদ্যসামগ্রি দেওয়া হয়। এছাড়া উপজেলার সকল প্রতিষ্ঠানে গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers