শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের জিএসপি সুবিধা চায় বাংলাদেশ

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের জিএসপি সুবিধা চায় বাংলাদেশ

কোভিড-পরবর্তী সময়ে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আগামী ২০৩০ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সেই সঙ্গে মহামারি পরবর্তী সময়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) দ্রুত পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের স্বল্প-কার্বনভিত্তিক জলবায়ুবান্ধব উন্নয়ন কৌশলে আরো বেশি সহায়তার দাবি জানানো হয়েছে।

সম্প্রতি এসডিজি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সঙ্গে কথা বলার সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, ‘আমরা চাই ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্য তার দেওয়া জিএসপি সুবিধা চালিয়ে যাবে।’

হাইকমিশন আজ শনিবার জানায়, বাংলাদেশের এসডিজি অর্জনে সহায়তায় ইউকে এইডের অগ্রগতি ও কার্যকারিতা এবং কোভিড-১৯ এর প্রভাব নিয়ে ব্রিটিশ সংসদের অনুসন্ধানের মৌখিক প্রমাণ উপস্থাপন অধিবেশনে বক্তব্য দেন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

অধিবেশনের শুরুতে হাইকমিশনার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক যুক্তরাজ্য সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বের ভিত্তি স্থাপন হয়েছিল।

যুক্তরাজ্যের এপিপিজি সভাপতি লর্ড জ্যাক উইলসন ম্যাককনেলসহ ব্যারনেস নাটালি লুইস বেনেট, লর্ড অ্যান্ড্রু স্টুনেল এবং ব্যারনেস রোজেল বয়কোটের এ অধিবেশনে উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ও কেনিয়ার হাইকমিশনার তাদের দেশের এসডিজির সাফল্যের কথা তুলে ধরেন এবং হুমকি মোকাবিলায় ইউকে এইড কীভাবে অবদান রাখছে তা উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers