শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সুইডেনে মুসলিম বিদ্বেষী মিছিল থেকে ছড়াল দাঙ্গা, বহিষ্কৃত ড্যানিশ নেতা

সুইডেনে মুসলিম বিদ্বেষী মিছিল থেকে ছড়াল দাঙ্গা, বহিষ্কৃত ড্যানিশ নেতা

মালমো শহরের রাস্তায় নেমে পুলিশকে নিশানা করে পাথর ছুড়ে ও গাড়ির টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান কমপক্ষে ৩০০ মানুষ।

কোরান পোড়ানোর সমাবেশে যোগ দেওয়ার পথে এক মুসলিম বিদ্বেষী ড্যানিশ রাজনীতিককে বাধা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ সুইডেনে শুরু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা।

শুক্রবার রাতে মালমো শহরের রাস্তায় নেমে পুলিশকে নিশানা করে পাথর ছুড়ে ও গাড়ির টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান কমপক্ষে ৩০০ মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চড়েছে হিংসার পারদ, জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম।

সুইডিশ সংবাদপত্র ‘এক্সপ্রেসেন’-কে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের মুখপাত্র রিকার্ড লুন্ডভিস্ট জানিয়েছেন, গতকাল দুপুরে সাম্প্রতিক একটি ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে কোরান পোড়ানো হয়।

বিকেলে অভিবাসন বিরোধী চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দল ‘হার্ড লাইন’-এর নেতা রাসমাস পালুডানের মালমো শহরের এক জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল। একই দিনে মুসলিমদের বিশেষ ধর্মসভার আয়োজনও করা হয়েছিল। অবধারিত সংঘর্ষের আশঙ্কায় তাই পালুডানকে পথেই আটকায় পুলিশ।

পরে ডেনমার্কের এই নেতাকে গ্রেফতারও করা হয়েছে। দুই বছরের জন্য তাঁর সুইডেনে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। মালমো-তে পুলিশ মুখপাত্র জানিয়েছেন, আইন-শৃঙ্খলা ভেঙে হিংসা ছড়ানোর সম্ভাবনার কথা মাথায় রেখেই পালুডানকে গ্রেফতার করা হয়।

নেতাকে গ্রেফতার করা হলেও তাঁর সমর্থকরা জনসভা করেন এবং বিক্ষোভ চালিয়ে যান। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পরে ফেসবুকে পালুডান পোস্ট করেন, ‘সুইডেন থেকে বের করে দেওয়া হয়েছে এবং দুই বছরের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, ধর্ষক ও খুনেদের সব সময়ই স্বাগত জানাই।’

বরাবরের মুসলিম বিদ্বেষী রাসমাস পালুডানের বিরুদ্ধে এর আগেও সাম্প্রদায়িক হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৯ সালে শুয়োরের মাংসে কোরান মুড়ে তিনি তুমুল  বিতর্ক সৃষ্টি করেন এই ড্যানিশ নেতা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers