সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
এইচএসসি ও সমমান পরীক্ষা : গুজবে কান না দেয়ার আহ্বান

এইচএসসি ও সমমান পরীক্ষা : গুজবে কান না দেয়ার আহ্বান

চুলকাঠি ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেজ ও প্রোফাইলে (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখিত বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হয়েছে।

বলা হয়েছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো স্বাস্থ্যঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। উপযুক্ত পরিবেশ হলে পরীক্ষা নেয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। একইভাবে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার হবে। ভুয়া কোনো পেজ বা সামাজিক মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হলো।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। এছাড়া অন্য কোনো পেজের তথ্য বিশ্বাস করে কেউ বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে ভেরিফাইড পেজ দেখে নিন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers