শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ছাগলের গায়ে কাদামাখা নিয়ে সংঘর্ষে জাকির হত্যা মামলায় দুই নারী গ্রেফতার

ছাগলের গায়ে কাদামাখা নিয়ে সংঘর্ষে জাকির হত্যা মামলায় দুই নারী গ্রেফতার

বাগেরহাট অফিস : বাগেরহাটে শরণখোলায় ছাগলের গায়ে কাদামাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক জাকির জোমাদ্দার হত্যার দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৬ আগস্ট) সকালে ধানসাগর গ্রামে অভিযান চালিয়ে শরণখোলা থানা পুলিশ এদের গ্রেফতার করেন। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে প্রতিবেশীদের সাথে সংঘর্ষে মারা যান কৃষক জাকির। ওই দিন রাতেই জাকিরের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে প্রতিবেশী মন্টু জোমাদ্দার সহ সাত জনকে অভিযুক্ত করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, মন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৩৫) এবং সেন্টু জোমাদ্দারের স্ত্রী  মোসাঃ মাসুমা বেগম (৪০)। এদের মধ্যে মাসুমা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। অসুস্থ্যতার কারণে শিল্পী বেগমকে পুলিশ হেফাজতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হচ্ছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, জাকিরের স্ত্রীর করা হত্যা মামলায় এজাহারনামীয় দুইজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজনকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers