শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রে

করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রে

চুলকাঠি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্লাজমা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন (এফডিএ)। ফলে এখন থেকে করোনা রোগীদের দেহে প্লাজমা দেওয়া যাবে। খবর বিবিসির।

এই পদ্ধতিতে করোনা থেকে সেরে উঠেছে এমন ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হওয়ার পর তার দেহ থেকে প্লাজমা নিয়ে করোনায় আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। এতে করে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ৭০ হাজারের বেশি মানুষ প্লাজমা গ্রহণ করে সুস্থ হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ধরনের চিকিৎসার মাধ্যমে মৃতের হার ৩৫ শতাংশ কমে যাবে। মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাজনৈতিক কারণে ভ্যাকসিন উন্নয়নের কাজ ব্যাহত করছে এফডিএ।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে আমি এটাই খুঁজছিলাম। এই ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। তিনি বলেন, চীনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।

তিনি প্লাজমা চিকিৎসাকে একটি শক্তিশালী থেরাপি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন লোকজনকে তিনি প্লাজমা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক মাসের সংগ্রহীত তথ্যের ভিত্তিতে দেখা গেছে প্লাজমা থেরাপি নিরাপদ। ফলে অনেক দেশই ইতোমধ্যেই করোনার চিকিৎসায় প্লাজমা ব্যবহার শুরু করেছে।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই তাণ্ডব চালাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৫৮ লাখ ৭৪ হাজার ১৪৬। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৬০৪ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers