সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিএনপির পরবর্তী কান্ডারি কে?

বিএনপির পরবর্তী কান্ডারি কে?

চুলকাঠি ডেস্ক : রাজপথে আন্দোলন গড়তে ব্যর্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতৃত্ব নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘদিন কারাগারে থাকার পর সরকারের অনুকম্পায় মুক্তি পেয়ে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হতে পারছেন না। ইচ্ছা থাকলেও শারীরিক কারণে এবং মুক্তির শর্তে তার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য। অন্যদিকে বিভিন্ন মামলায় শাস্তি হওয়ায় আইনি জটিলতায় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও দেশে ফিরে দলের হাল ধরা সম্ভব নয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভবিষ্যৎ কান্ডারি হিসেবে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা ছিল বেশ। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন তার অনুকূলে নয়। এজন্য বিএনপির হাইকমান্ড ভিন্ন কিছু ভাবছে।

বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়া নিজেও পুত্র তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না। আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি বেশ প্রশ্নবিদ্ধ, সেই সঙ্গে দলেরও। বিশেষ করে চীন ও ভারত তারেকের বিষয়ে একেবারেই নেগেটিভ ধারণা পোষণ করে বলে সূত্র জানায়।

তাহলে বিএনপির হাল কে ধরবেন? বিকল্প নেতৃত্ব হিসেবে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং মেয়ে জায়মা রহমানকে সামনে রেখে নতুন করে আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাতনি জায়মা রহমানকে খুবই ভালোবাসেন। যথেষ্ট আদরে তাকে আগলে রেখেছেন। খালেদা জিয়ার স্বপ্ন, নাতনি (জাইমা রহমান) একদিন দলের হাল ধরবে। যদিও একসময় দেশের রাজনৈতিক অঙ্গনে খবর ছিল যে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দলের হাল ধরছেন।

ব্যাপক দুর্নীতির বোঝা মাথায় নিয়ে ২০০৯ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। পরপর তিন মেয়াদে ক্ষমতায় আসতে না পারা এবং সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ব্যর্থ বিএনপির অবস্থাকে “হাড়গোড় ভাঙা ‘দ’ হিসেবে” বিবেচনা করছেন অনেকে।

অন্যদিকে, দলের ভেতরে রয়েছে নানা মতের মানুষ। কেউ কারও ওপর আস্থা রাখতে পারছেন না। এদিকে খালেদা জিয়ার বয়সও হয়েছে যথেষ্ট। নানা কারণে শারীরিক অবস্থা ভালো নয়। মুখে না বললেও ভেতরে ভেতরে দল গোছাতে মরিয়া দলীয়প্রধান।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাতনি জাইমা রহমান বর্তমানে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন। লেখাপড়া করছেন আইন বিষয়ে। পারিবারিক রাজনৈতিক আবহের কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন। তৃণমূল বিএনপিতে দাদি ও বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রাণিত হচ্ছেন তিনি— বিএনপির ঘনিষ্ঠ সূত্রে এমন তথ্য জানা গেছে। সেই সঙ্গে মা ডা. জোবায়দা রহমান সক্রিয় রাজনীতিতে অংশ না নিলেও অত্যন্ত রাজনীতিসচেতন ব্যক্তিত্ব। তার এমন ব্যক্তিত্ব মেয়ে জাইমা রহমানকে ভবিষ্যৎ রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে— ধারণা সংশ্লিষ্ট মহলের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers