শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
স্মার্টফোন কিনতে ঋণ দেবে রবি

স্মার্টফোন কিনতে ঋণ দেবে রবি

চুলকাঠি ডেস্ক : ব্যবহারকারীদের স্মার্টফোন কেনায় সহায়তা করতে ‘ফোন লোন’  নামে একটি  স্মার্টফোন ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে মোবাইলফোন অপারেটর রবি। ক্যাম্পেইনের আওতায় ব্লকচেইন ও বিগ ডেটা অ্যানালাইটিক্স প্রযুক্তির মাধ্যমে অলটারনেটিভ ক্রেডিট স্কোরিং (এসিএস) সলিউশন ব্যবহার করে স্মার্টফোন কেনার জন্য জামানত মুক্ত ঋণ প্রয়োজন এমন ব্যবহারকারীদের খুঁজে বের করছে অপারেটরটি। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছে রবি।

বিজ্ঞপ্তিতে  বলা হয়,  ‘ফোন লোন’ ক্যাম্পেইনটির মাধ্যমে উপযুক্ত রবি ও এয়ারটেল গ্রাহকদের সুবিধা মতো ইএমআইসহ ফোন লোন দেওয়া হচ্ছে। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে রেড আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় গ্রাহকদের টেলকো ডাটা ব্যবহারের মাধ্যমে ক্রেডিট কার্ড নেই এমন গ্রাহকদের শনাক্ত করছে একটি ক্রেডিট স্কোরিং কোম্পানি। একটি মানসম্পন্ন স্মার্টফোন কিনতে যে অর্থ প্রয়োজন গ্রামের স্বল্প আয়ের মানুষের পক্ষে একবারে তা জোগাড় করা

বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। আবার ক্রেডিড কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থেকেও তারা বঞ্চিত। হ্যান্ডসেট কেনার জন্য ঋণ পেতে পারেন এমন সম্ভাব্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর ওই গ্রাহকরা ফোন লোন অ্যাপ বা রবি ওয়েবসাইটের মাধ্যমে তাদের উপযুক্ততা যাচাই করতে পারবেন। এরপর রবির ওয়াক-ইন-সেন্টার (ডব্লিউআইসি), আর স্টোর, ফোন লোন অ্যাপ ও ওয়েবসাইট থেকে এককালীন ডাউন পেমেন্টেরর মাধ্যমে তাদের পছন্দের

হ্যান্ডসেটটি কিনতে পারবেন যোগ্য গ্রাহকরা। অবশিষ্ট টাকা গ্রাহকদের সুবিধা অনুযায়ী ছয় থেকে ১২ মাসের সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers