শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
দেশে ফিরেছেন ভিয়েতনামে আটকে পড়া ১১২ বাংলাদেশি

দেশে ফিরেছেন ভিয়েতনামে আটকে পড়া ১১২ বাংলাদেশি

চুলকাঠি ডেস্ক : ভিয়েতনামে পাচারের শিকার হওয়া ১১২ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। এছাড়া তাদের সঙ্গে ফিরেছেন ভিয়েতনামের এক নাগরিকও। দেশটির হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরেন তারা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে দূতাবাসের দাবি, ফেরত আসা এসব কর্মীরা দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। দূতাবাসের অনুরোধে দেশটির সরকার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর ব্যবস্থা করে। রাষ্ট্রদূত সামিনা নাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভিয়েতনামে কাজের সন্ধানে এসে আটকা পড়া ১০৭ জন বাংলাদেশি শ্রমিক এবং কোভিড-১৯ মহামারির জন্য আটকে পড়া ৫ জন বাংলাদেশি নাগরিক ও একজন ভিয়েতনামিজসহ মোট ১১৩ জনকে নিয়ে ইউএস-বাংলার একটি বিশেষ বিমান দুপুর ২টায় হ্যানয়-এর নইবায় আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers