শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ই-কমার্স, এফ-কমার্স খাতে সহজ শর্তে ঋণ দেবে আইডিএলসি

ই-কমার্স, এফ-কমার্স খাতে সহজ শর্তে ঋণ দেবে আইডিএলসি

চুলকাঠি অফিস : আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সহজ শর্তে ই-কমার্স এবং এফ-কমার্স খাতে ঋণ দেবে। রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সহজ শর্তে ই-কমার্স এবং এফ-কমার্স খাতে ঋণ সহায়তা দিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘শপআপ’ এর সঙ্গে মাসব্যাপী ঋণ মেলার আয়োজন করেছে। মেলায় উদ্যোক্তারা অনলাইলাইনে আবেদনের মাধ্যমে তাদের ব্যবসার ধরণ ও আকার অনুযায়ী বিভিন্ন মেয়াদী ঋণ নিতে পারবেন। অনলাইন মেলাটি উদ্বোধন করেন আইডিএলসি ফাইন্যান্সের এমডি এবং সিইও আরিফ খান ও শপআপ এর সিইও আফীফ জামান। আইডিএলসি ফাইন্যান্সের এমডি এবং সিইও আরিফ খান বলেন, “আমি বিশ্বাস করি শপআপের সাথে আমাদের এই অংশীদারিত্ব মহিলা উদ্যোক্তাদের ব্যবসায় দ্রুত এবং সহজতরভাবে অর্থ সরবরাহে সক্ষম হবে। আমরা এই অংশীদারিত্বের মাধ্যমে অর্থায়ন করে অনেক উদ্যোক্তাকে তাদের লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হব বলে আশা প্রকাশ করছি।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers