শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি করল তাইওয়ান: ক্ষুব্ধ চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি করল তাইওয়ান: ক্ষুব্ধ চীন

চুলকাঠি অফিস : যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য ছয় হাজার ২০০ কোটি ডলারের বিরাট অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। তাইপে ও ওয়াশিংটনের মধ্যে এটি হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। এ চুক্তির কারণে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে শঙ্কা করা হচ্ছে। নতুন এই অস্ত্র চুক্তির আওতায় তাইওয়ানের কাছে ৯০টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। আগামী ১০ বছর ধরে তাইওয়ান এসব বিমান হাতে পাবে। শুক্রবার তাইপের সঙ্গে বিশাল এই চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তাইওয়ানকে যেসব বিমান দেওয়া হবে তা হবে এফ-১৬ প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন। চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, তাইপেকে এফ-১৬ সরবরাহ করলে এর পরিণতি ভোগ করতে হবে ওয়াশিংটনকে। তাইওয়ানকে ৬৬টি এফ-১৬ সরবরাহ করার ইঙ্গিত গত বছরই দিয়েছিল যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers