শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে মেয়েকে হত্যা চেষ্টার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

ফকিরহাটে মেয়েকে হত্যা চেষ্টার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

শিহাব উদ্দিন রুবেল : বাগেরহাটের ফকিরহাটে মেয়েকে যৌতুকের দাবীতে নির্যাতনের প্রতিবাদে অসহায় পিতা সংবাদ সম্মেলন করেছে। লিখিত বক্তব্যে তিন বলেন,তার মেয়ে মাহফুজা বেগম ময়না(২৫) গত বছর আগে উপজেলার লালচন্দ্রপুর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে হিরক বিশ্বাসের সাথে বিবাহ দেয়।বিবাহের পর থেকে আমার মেয়েকে প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে। গত ৮ আগষ্ট ২০২০ ইং তারিখে রাত ৮ টার দিকে আমার মেয়ের উপর আবারো অমানবিক নির্যাতন চালায়।এবং শরীরে কেরোসিন ঢেলে হত্যা চেষ্টা চালায়।স্থানীয় লোকদের সহযোগিতায় রক্ষা করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে হাসপাতালে ভর্তি করার অপরাধে রশিদ বিশ্বাস ও তার লোকজন আমাদের হেনস্তা করে এবং আমাদের ঘার ধাক্কা দিয়ে বের করে দেয়।পরে এব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি এজাহার করতে গেলে সেখানেও নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করে রশিদ বিশ্বাস। পরে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় একটি এজাহার দিই। আমার মেয়ের উপর যে নির্যাতন চালানো হয়েছে আমি তার বিচার চাই। উল্লেখ্য,ঘটনাটি ঘটার পর স্থানীয় গ্রাম পুলিশ দেলোয়ার বিশ্বাস-কে জানানো হলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ও ইউপি চেয়ারম্যান-কে ও ভুল বুঝায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers