শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের বেতাগা ইউনিয়নের মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত দাশের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

ফকিরহাটের বেতাগা ইউনিয়নের মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত দাশের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

আলমগীর হোসেন : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাঁদের ডোন গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত দাশ (৭১) রবিবার গভীর রাতে পরলোক গমন করেছেন।মূত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সহ গুনগ্রাহী রেখে গেছেন। ১০ আগষ্ট সোমবার সকাল ১০টায় তার নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান করেন বাগেরহাট জেলা পুলিশের চৌকশ পুলিশের একটি দল। গার্ড অব অনার পরিচালনা করেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোঃ আজিজুল কবির। এর আগে ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে তাকে ফুল দিলে শেষ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, অমর দাশ, শেখ মোঃ আবু বক্কর, সুপ্রকাশ পাল, শুভদিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস.আই মহিদুল ইসলাম ও সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। উল্লেখ্য, তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে আহত হয়েছিলেন। তার মৃতেুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। এদিন তার বেতাগা শশ্মানে দাফনকার্যাদী সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers