সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রদীপের ডায়েরীতে ২০০ কোটি টাকার হিসাব!

প্রদীপের ডায়েরীতে ২০০ কোটি টাকার হিসাব!

চুলকাঠি অফিস : বহুল আলোচিত টেকনাফ থানার ওসি প্রদীপ সাহা। বিভিন্ন ধরনের অনৈতিক কাজের কারণে তিনি আজ সারা বাংলাদেশের কাছে পরিচিত একটি মুখ। দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিত পেয়েছেন ইতিমধ্যেই তার কর্মকাণ্ডের কারণে। ঠিক এরই মাঝে ওসি প্রদীপ কে বহিষ্কার করা হয়েছে। মামলাও হয়েছে গ্রেপ্তার হয়েছেন, র‍্যাবের মাধ্যমে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মেজর সিনহা হত্যা মামলার দুই নং আসামী টেকনাফ থানার বহুল বিতর্কিত ও বরখাস্তকৃত ওসির প্রদীপের একটি ব্যাক্তিগত ডায়েরী সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই ডাইরীতে প্রদীপের ২ শত কোটি টাকা লেনদেনের তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপের ডাইরীতে কিছু ব্যাক্তির নামও পাওয়া গেছে, যাদের প্রদীপ বিভিন্ন সময় মোটা অংকের টাকা দিয়েছেন। একটি সূত্রে জানা গেছে ওসি প্রদীপ গত বছরে বিপুল পরিমাণ টাকা দুবাই ও ভারতে পাচার করেছেন। বিদেশে এই সব টাকা পাচারের জন্য টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু ব্যবসায়ী ওসি প্রদীপকে সহযোগিতা করার তথ্যও পাওয়া গেছে এতে। এছাড়াও টেকনাফ থানার সামনে দুইটি দোকানদারের মাধ্যমে প্রদীপ টাকা পাচার করতেন। ওসি প্রদীপ টেকনাফ ছাড়ার পর ঐ দুই দোকান বন্ধকরে গা ঢাকা দিয়েছে দোকান মালিক। ওসি প্রদিপের ডাইরীতে গত দুই বছরে বিভিন্ন তারিখে ইয়াবা ব্যবসায়ীদের থেকে নেয়া কোটি কোটি টাকার তথ্যও পাওয়া গেছে বলে জানা গেছে ।এছাড়াও কিছু রাজনৈতিক ব্যাক্তি, প্রশাসনের কিছু কর্তা ব্যাক্তিকে মাসিক টাকা দেয়ার কথা ঐ ডায়রীতে লেখা আছে। প্রদীপ তার অপকর্ম প্রকাশ নাকরার জন্য হাতে রাখতেন টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু সাংবাদিকও। এইসব সাংবাদিকদের প্রদীপের মাসিক মোটা অংকের টাকাও দিতেন। আর তারা প্রদীপের অপকর্ম সাপোর্ট করত, বাহবা দিত। টেকনাফে ওসি প্রদীপের অর্থায়নে গত কয়েকমাস আগে একটি অনলাইন টেলিভিশন চালু করা হয়। ঐ অনলাইন টেলিভিশনকে প্রদীপ নিজের প্রচারণার কাজে ব্যবহার করতো এমন তথ্য পাওয়া গেছে। মেজর সিনহা হত্যা মামালা তদন্তের দায়িত্ব পাওয়া র‍্যাব কক্সবাজারের উপ অধিয়াক মেজর মেহেদি হাসান জানিয়েছেন, মামলার তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers