সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
মটরসাইকেলে মামলা খেতে না চাইলে
১। চারটি পেপারের যে কোন একটি না থাকলে অবশ্যই মামলা খাবেন–
ক.রেজিষ্ট্রেশন পেপার
খ. ট্যাক্স টোকেন
গ.ইন্সুরেন্স
ঘ.ড্রাইভিং লাইসেন্স
২। কাগজপত্র সব ঠিক আছে কিন্তু তার মেয়াদ শেষ। আপডেড করেননি। মামলা খাবেন।
৩। সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন কিন্তু নাম ট্রান্সফার বা পরিবর্তন করেননি। মামলা খাবেন।
৪। লার্নার পেপার আছে কিন্তু পরীক্ষা, ছবি তোলা এবং ফিংগার দেননি এখনো। মামলা খাবেন।
৫। বাইক ড্রাইভ করার সময় হেলমেট পরেননি অথবা আপনি পরেছেন কিন্তু আপনার পিছে যে আছে সে পরেনি মামলা খাবেন।
৬। খালি গায়ে, খালি পায়ে, হাফ প্যান্ট বা লুংগি পরে বাইক ড্রাইভ করলে মামলা খাবেন।
৭। ট্রাফিক/রোড সিগনাল না মানলে মামলা খাবেন।
৮। উল্টা পথে আসলে মামলা খাবেন।
৯। ব্রেক লাইট না জ্বললে, ইন্ডিকেটর লাইট ভাংগা বা না থাকলে, রাতে হেড লাইট না জ্বালালে মামলা খাবেন।
১০। ড্রাইভ করার সময় মোবাইলে কথা বললে অথবা নেশা করে ড্রাইভ করলে মামলা খাবেন।
১১। অনুমতি ব্যতিত বাইক মোডিফাই করলে, রঙ পরিবর্তন করলে, VIP হর্ন ব্যবহার, ফগ লাইট ব্যবহার, হ্যালোজেন লাইটের জায়গায় LED হেডলাইট ব্যবহার করলে মামলা খাবেন।
১২। বাইকে ২জন এর অধিক যাত্রি থাকলে মামলা খাবেন।
১৩। অবৈধ ভাবে পার্কিং করলে মামলা খাবেন।
#বিঃ দ্রঃ এছাড়া আর কোন মামলা দেওয়ার সুযোগ নাই…আপনি যদি এসব মেনে ড্রাইভ করেন তাহলে কোন পুলিশ সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারবে না।ইনশাআল্লাহ
Leave a Reply