শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
এক স্কুলে ৩ থেকে ৫ বছরের বেশি থাকতে পারবেন না প্রাথমিক শিক্ষকরা

এক স্কুলে ৩ থেকে ৫ বছরের বেশি থাকতে পারবেন না প্রাথমিক শিক্ষকরা

বছরের পর বছর কিংবা সারাজীবন এক শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এই ব্যবস্থার পরিবর্তন এনে শিক্ষকদের নির্ধারিত সময় পর পর বদলি বাধ্যতামূলক করা হবে। বদলির এই ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করা হবে। তাদের ৩ বছর পর পর অথবা ৫ বছর পর পর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরকে এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করতে বলা হয়েছে। তিন বছর পর অথবা ৫ বছর পর বিবেচনা করে প্রস্তাবনা চূড়ান্ত করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে শিক্ষকদের যাতে ভোগান্তি না হয় সে কারণে কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করার ব্যবস্থা রাখা হবে।

সরকারি চাকরিজীবীদের তিন বছর পর পর বদলি করার নিয়ম থাকলেও প্রাথমিক শিক্ষকদের বেলায় তা করা হয় না। এই প্রথম এমন সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়। সিনিয়র সচিব আরও বলেন, ‘বদলি নিয়ে যে একটা অনৈতিক কাজ দীর্ঘদিন থেকে চলে আসছে। সেটা বন্ধ করবো। ন্যায় বিচার যাতে হয় সেটা দেখবো।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক বদলি নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন সময়। প্রতি বছর ফেব্রুয়ারি ও মার্চে বদলির সুযোগ দেওয়া হয়। এই পরিস্থিতিতে শিক্ষক বদলিতে তদবির শুরু হয়। বিগত বছরগুলোতে শিক্ষক বদলিতে দুর্নীতির অভিযোগ উঠে। এই দুর্নীতি দূর করতে অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয় মন্ত্রণালয়। কিন্তু এখনও তা চালু করা সম্ভব হয়নি।

সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, শিগগিরিই অনলাইনে শিক্ষক বদলি শুরু হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একই প্রতিষ্ঠানে চাকরি জীবন শেষ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক। সুবিধাজনক জায়গায় যেতে বদলি হতে চান তারা। শিক্ষকদের এই সুবিধা বিবেচনা করে বছরে একবার বদলির সুযোগ দেওয়া হতো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers