সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নমুনা টেস্টে প্রতি ১০০ জনের ৩২ জনই করোনায় আক্রান্ত

নমুনা টেস্টে প্রতি ১০০ জনের ৩২ জনই করোনায় আক্রান্ত

চুলকাঠি অফিস : নানা কারণে দেশ জুড়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা কমলেও সবশেষ চব্বিশ ঘণ্টায় শনাক্ত হারে ব্যাপক উঠতি দেখা গেছে। এই সময়ে যে কয়টা নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে রিপোর্ট পজিটিভ আসার হার প্রায় ৩২ শতাংশ।

ভিড-১৯ নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ২৩৮টি। আগের দিনেরসহ মোট নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ২৪৯টি। তাতে করোনার সংক্রমণ পাওয়া গেছে ১ হাজার ৩৫৬ জনের শরীরে।

চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের শতকরা হার ৩১.৯১ শতাংশ, দেশে এটা দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হারের ঘটনা।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। ওই দিন করোনা শনাক্তের হার ছিল ৪৩ শতাংশ। ৭ জনের পরীক্ষা করে ৩ জন শনাক্ত করা হয়েছিল। এরপর সবশেষ চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত দেখল দেশ।

করোনার লক্ষণ দেখা মাত্রই জনসাধারণকে নমুনা পরীক্ষা করাতে বুলেটিনের সময় অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

“তথ্য পরিবেশনের আগে অনুরোধ করব, আপনাদের যেকোনো ধরনের লক্ষণ উপসর্গ থাকলেই অবশ্যই নমুনা পরীক্ষা করার জন্য আসবেন এবং নমুনা পরীক্ষা করাবেন। নমুনা পরীক্ষা করার মাধ্যমেই আমরা কভিড-১৯ কে শনাক্ত করতে পারি, প্রতিরোধ করতে পারি এবং যারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আছেন তাদেরও শনাক্ত পরতে পারি।”

“আপনাদের সহায়তা ছাড়া এই রোগ প্রতিরোধ সম্ভব নয়। আমরা যেমন স্বাস্থ্য বিধি মেনে চলব, তেমন নমুনা পরীক্ষা করাতেও সবাইকে সহায়তা করতে হবে। যাদের অবশ্যই নমুনা করা দরকার, একদম থানা পর্যায়ে, উপজেলা, জেলা ও বিভাগ সব জায়গায় নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে আপনারা নমুনা পরীক্ষা করাবেন।”

চব্বিশ ঘণ্টায় তেরোশো জনের বেশি শনাক্ত ধরা পড়ায় দেশে সরকারি হিসেবে করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ১০২ জন।

নতুন করে ৩০ জনসহ আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ১৮৪ জনের। ১ হাজার ৬৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

চব্বিশ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৬.৯৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers